ময়মনসিংহ বিভাগ

ঈশ্বরগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, আটক-১

ইসতিয়াক আহমেদ ইসহাক

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: বিস্কুট খাওয়ানো দেওয়ার কথা বলে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানীর হয়রানীর অভিযোগে জাহিদ খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের জাহিদুল ইসলামের অন্তসত্বা স্ত্রী তার মেয়ে বালিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে আবু সাঈদ খানের বাড়িতে টিকা নিতে যায়। এসময় একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র ২সন্তানের জনক জাহিদ খান শিশুটিকে বিস্কুট খাওয়ানো কথা বলে তার মায়ের কাছ থেকে বাড়ি নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়।

শিশুটি তার মায়ের কাছে এসে ঘটনা বর্ননা করলে মায়ের অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী অভিযুক্ত জাহিদ খানকে আটক করে উপজেলা প্রশাসনসহ পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান ঘটনাস্থলে যান। এসময় তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ, আ.লীগ সভাপতি আব্দুর রব, বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুলিশ অভিযুক্ত জাহিদ খান ও ভিকটিমকে থানায় নিয়ে আসে।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button