অন্যান্য
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল আজ

ডেস্ক রিপোর্ট : সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরে প্রকাশিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর দেড়টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।



