ময়মনসিংহ বিভাগ
ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ রাজু ঢালী
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।
অনান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম মেয়র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ।



