রাজশাহীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ভুক্তভোগী ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানায়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়রাজশাহী নগরীতে ১০ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিন (২১) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদ্রাসাতুল আঞ্জুম মাদ্রাসার শিক্ষক।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে নগরীর হজের মোড় এলাকায় মাদ্রাসার আবাসিক ভবন থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর চারঘাট উপজেলার বনকেশর এলাকার বাসিন্দা।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্র বিষয়টি প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানায়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।



