অপরাধ সংবাদ

শ্রীপুরে ককটেল বোমা ছুরে দুর্বৃত্তরা।

 

ছাবিকুন নাহার

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি: বুধবার ২২ নভেম্বর শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় ককটেল ও পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা

সন্ধ্যা ৭টার দিকে দুটি ককটেল ও পেট্রোল বোমা ছোড়ে তারা। এসময় পেট্রোল বোমা বিস্ফোরিত হলেও ককটেল দুটি অবিস্ফোরিত ছিলো। এতে পুরো মাওনা চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীরা বলেন; সন্ধ্যায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর ওপর থেকে দুটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায়। তবে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুসময় বন্ধ হয়ে থাকে যানচলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

কে এম সোহেল রানা (শ্রীপুর থানার পরিদর্শক,অপারেশন) জানান, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button