ময়মনসিংহ বিভাগ

ভালুকায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়নের ৩ টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কৈয়াদী থেকে ঘাটাইল সড়ক, মাহারবাজার থেকে কৈয়াদী দাখিল মাদ্রাসা ও চামিয়াদী প্যারাগন থেকে মোড়ক মারা চৌরাস্তা পর্যন্ত মোট ৩ টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

পরে দুপুরে কৈয়াদী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শোক দিবস উপলক্ষে সোনাউল্যাহ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিতে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকনের সঞালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল চৌধুরী, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাক্তার আলী আকবর, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, সভাপতি মনিরুজ্জামান মামুন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক তারা, সাধারণ সম্পাদক হোসেন খান সহ আরো অনেকে।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button