অপরাধ সংবাদ

মেহেরপুরে ৩৯টি মোবাইল ও ৬০ হাজার টাকা উদ্ধার

জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে হারিয়ে যাওয়া ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্থান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১২ দিকে মেহেরপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রকৃত মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্থান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।

তিনি জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্বার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারকৃত টাকা ও মোবাইল ফোনের মধ্যে সদর থানা ১৩ টি, গাংনী থানা ১৫ টি ও মুজিবনগর থানায় ১১ টি ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button