ময়মনসিংহ বিভাগ

অসহায় বেগমের ঘর তৈরি করে দিল আদর্শ মানবিক টিম।

স্টাফ রিপোর্টার সুমিত সরকার উদয়: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন বাসিন্দা দরিদ্র এক মহিলা বেগম। তার আয় রোজগার করার মতো কোনো সন্তান নেই। নেই থাকার মতো কোনো একটা ঘর। থাকতো অন্যের বাসায় আস্রিত হিসেবে।

এমতাবস্থায় বেগমের পাশে দাঁড়ায় করিমগঞ্জ উপজেলার পরিচিত সামাজিক সংগঠন
আদর্শ মানবিক টিম । বেশ কিছুদিন আগেই উদ্যোগ নেওয়া হয় কাজের। আদর্শ মানবিক টিমের সকল সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে গত দুইদিন আগে ঘরের কাজ শেষ হয়।
উল্লেখ্য যে ঘরের জায়গা টুকু উপহার দেই বেগমের মামাতো ভাইয়েরা।

৫ জুলাই ২০২৩ আসরের নামাজের পর আদর্শ মানবিক টিমের সদস্যদের অংশগ্রহণে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় বেগমের ঘর। আদর্শ মানবিক টিম ঘরটির নাম দেই “আদর্শ শান্তির নীড় ”

নতুন ঘর পেয়ে উচ্চাসিত এবং আনন্দিত বেগম।

আদর্শ মানবিক টিমের পক্ষ থেকে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব আসিফ রহমান জানান বেগমের জন্য এই কাজটা করতে পেরে আমরা অনেক আনন্দিত।
ভবিষ্যতে আমরা এমন কাজ অব্যহেত রাখব।
এসময় আসিফ রহমান ধন্যবাদ জানান সবাইকে জারা এতদিন এই কাজে থাদের সাথে ছিলেন।

আদর্শ মানবিক টিমের এ কাজ চলছে চলুক
এমন করেই জাগ্রত হোক মানবতা।
ভালো থাকুক বেগমের মতো এসব সুবিধা বঞ্চিত মানুষেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button