অন্যান্য

ভালুকায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা

আনোয়ার হোসেন

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাতলামারী দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে (৪৫) আজ বিকালে নিজ মাদ্রাসায় পিটিয়ে আহত করেছে একই গ্রামের আবুল কাশেম ফকির,আবুল হাসান ফকির,হোসেন ফকির,বাহারুল ফকির ও মোয়াজ্জেম হোসেন মজনু। খবর নিয়ে জানা যায় আজ সকাল

০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করার সময় মনোনয়ন ফরম ও ফরম বিক্রির টাকা ছিনিয়ে নেয় মজনু হাসান ফকির,হোসেন ফকির ও বাহারুল ফকির। মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার সময় মাদ্রাসার সুপার মোফাজ্জল হক বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে ঔ ব্যক্তিরা। স্থানীয়রা আহত সুপারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা সুপারকে আহত করার ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button