ময়মনসিংহ বিভাগ

ভালুকায় লাখ টাকার বিনিময়ে বনপ্রহরীকে বদলী

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের অধীন হবিরবাড়ী বিটে কর্মরত বন প্রহরী জামাল হোসেনকে এক বছরের ব্যবধানে আবারও একই স্থানে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে। হবিরবাড়ী এলাকার প্রভাবশালী এক বনদস্যুর মধ্যস্থতায় ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম’কে এক লাখ টাকার বিনিময়ে তাকে পুনরায় ওই বিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, নিয়ম অনুযায়ী দীর্ঘদিন একই বিটে দায়িত্ব পালনের পর কর্মকর্তা ও কর্মচারীদের অন্যত্র বদলি করা হয়। কিন্তু রহস্যজনকভাবে জামাল হোসেনকে পুনরায় হবিরবাড়ী বিটেই পদায়ন করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, গত বছর হবিরবাড়ী বিটে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বনভূমি জবরদখলে সহায়তা এবং সংরক্ষিত বন উজাড়ে স্থানীয় বনদস্যুদের সঙ্গে সখ্যতার অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের আশঙ্কা, তাকে পুনরায় একই স্থানে দায়িত্ব দেওয়ায় বনভূমি ও সংরক্ষিত বন আরও হুমকির মুখে পড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, হবিরবাড়ী এলাকার প্রভাবশালী এক বনদস্যুর মধ্যস্থতায় ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম’কে এক লাখ টাকার বিনিময়ে জামাল হোসেনকে পুনরায় ওই বিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বিটের সংরক্ষিত বন ভূমি জবরদখল ও বনের শাল গজরি বাগান সহ অন্যান্য বাগানের গাছ চুরি ও বাগান ধ্বংসের ঝুঁকি বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button