বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা উপজেলা কমিটি গঠন

ইয়াসির আরাফাত: গত ২৫ (সেপ্টেম্বর) রোজ বুধবার সন্ধা ৬ ঘটিকায় ভালুকা উপজেলা পরিষদ এর পুরাতন হলরুমে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা সভাপতি মাওলানা বদরুল আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর ময়মনসিংহ মহানগর সহ সভাপতি মাও মাহফুজুর রহমান পাঠান প্রমুখ।এসময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ভালুকা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মাওলানা শাহাব উদ্দিন শেখ অধ্যক্ষ, হবিরবাড়ি বাহরুল উলুম আলিম মাদ্রাসা কে সভাপতি, মাওলানা মোঃ মিজানুর রহমান খান প্রভাষক, ভালুকা ফাজিল (ডিগ্রী)মাদরাসা কে সেক্রেটারি করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অনন্য সদস্যরা হলেন, মাওলানা শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম সহ-সভাপতি, মাওলানা শেখ মুহাম্মদ আলী সহ-সভাপতি, মাওলানা শেখ খাইরুল বাশার সহ-সভাপতি, মাওঃ মাহফুজুর রহমান সহ-সেক্রেটারী,মাওঃ আবুল হোসেন অফিস সম্পাদক, মাওঃ মুজাহিদুর রহমান খান অর্থ সম্পাদক, মাওঃ মোস্তাফিজুর রহমান শিক্ষা সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম অডিটর পদে নির্বাচিত হন।



