নারী ও শিশু
ভালুকায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

অমিত হাসান ইমন: ময়মনসিংহের ভালুকায় হারিয়ে যাওয়া শিশু জান্নাতুল ফেরদৌস নিলা (৮) কে উদ্ধার করে, পিতা মাতার কাছে ফিরিয়ে দিলেন ভালুকা মডেল থানার পুলিশ। ৩ মার্চ (রবিবার) দুপুর ৩ টার দিকে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বাদশা ফেক্টুরীর গেটের সমনে একটি শিশুর কান্নাকাটি দেখলে স্থানীয়রা ভালুকা মডেল থানায় খবর দেন। ভালুকা মডেল থানার অফির্সার ইনচার্জ, মোঃ শাহ কামাল আকন্দের দিক নির্দেশনায় (ইন্সপেক্টর) আবুল কামাল (১) শিশু জান্নাতুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ অনেক চেষ্টার পর থানায় নিয়ে শিশুটির পিতা সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায় জান্নাতুলের পিতা, মাতা জামিরদিয়া স্কয়ার মাস্টার এলাকায় ভাড়া থাকে, স্কয়ার ফেক্টুরীতে চাকরি করেন। পরে পুলিশ মেয়েটি তার পিতা মাতার কাছে হস্তান্তর করেন।


