ময়মনসিংহ বিভাগ

ভালুকায় অসহায় পরিবারের জমি দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ভালুকায় এক অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন অসহায় পরিবারের শুক্কুরী বেগম (৬৫)।

থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের শুক্কুরী বেগমের স্বামী মৃত তাহের আলীর কবরসহ ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি জোর করে দখল করে ঘর নির্মাণ করেছে একই এলাকার মৃত শহর আলীর ৪ ছেলে শাহীদ মিয়া (৪০), জাহাঙ্গীর আলম (৪৫), হামিদ (৪৭), আনোয়ার (৩০) ও জাহাঙ্গীরের ছেলে সাব্বির (২৩), হামিদের ছেলে তানভীর (২৬) ও আবুল কালাম (৬০)।

ভোক্তভোগী শুক্করী বেগম জানান, তার খরিদকৃত ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি উল্ল্যেখিত ব্যাক্তিরা জোর করে দখল করে ঘর নির্মাণ করে রেখেছে। তিনি আরো বলেন তার কোন ছেলে সন্তান না থাকায় স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছেন।

এ ঘটনায় অভিযোক্ত জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক জমি দখলের ঘটনাটি অস্বীকার করে বলেন, তারা তাদের কাগজ পত্রের ভিত্তিতে জমিতে ঘর নির্মাণ করেছে। আর মৃত তাহের আলীর কবর সরকারি রাস্তার নিচে পড়ে গেছে বলেও তিনি জানান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অসহায় পরিবারের কবরসহ জমি দখলের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button