ময়মনসিংহের ফুলপুরে শতদ্রু ফাউন্ডেশন এর পরিবেশ দিবস পালন।

স্টাফ রিপোর্টার সুমিত সরকার উদয়:”
সবাই মিলে করি পণ,
বন্ধ হবে প্লাস্টিক দূষণ”
এই প্রতিপাদ্য নিয়ে শতদ্রু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার উদ্যাগে আজ ৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস-২০২৩” উপলক্ষে শতদ্রু ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখা, ময়মনসিংহ কর্তৃক ফুলপুর সরকারি হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছে। এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জনাব মোস্তাফিজুর রহমান এবং ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব অমিত রায় কল্লোল। এসময় আরো ছিলেন সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি জবাব হেমায়েত উল্লাহ হিমু, অর্থ সম্পাদক সুমিত সরকার উদয় ও প্রমুখ স্বেচ্ছাসেবকবৃন্দ।
সভাপতি হেমায়েত উল্লাহ হিমু এর নেতৃত্ব এই কাজটি সম্পূর্ণ করেন স্বেচ্ছাসেবকরা। হিমু বলেন পরিবেশ কে সুন্দর দূষণমুক্ত করতে ও আগামী’র ভবিষ্যতকে একটি সুন্দর পরিবেশ দিতেই মূলতঃ আজকের এই দিনে গাছ লাগনো।



