ময়মনসিংহ বিভাগ

ভালুকায় গাঁজা চাষের সন্ধান আটক ১

অমিত হাসান ইমন 

স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ভালুকায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক হলেন ময়মনসিংহের ভালুকার পাঁচগাঁও গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০)।

বসত ভিটায় লাউ গাছের আড়ালে এই গাঁজার চাষ করতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে {১১-০৫-২০২৩ } বৃহস্পতিবার  বিকালে উপজেলার পাঁচগাঁও এলাকার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় ভালুকা মডেল থানার এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর কাশেম একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

পুলিশ আরও জানান,আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button