ময়মনসিংহ বিভাগ
মাহে রমজান উপলক্ষে স্কুল বন্ধের দাবীতে মানববন্ধন করেন শিক্ষাথীরা

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নে মাহে রমজান উপলক্ষে স্কুল বন্ধের দাবীতে (২৭মার্চ) সোমবার সকাল সারে ১১ টায় স্কুল গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। পরে স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন তালুকদার স্কুল বন্ধের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা।



