ময়মনসিংহ বিভাগ

ভালুকায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারোয়ার হাসান সজিব

নিজস্ব প্রতিবেদক: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৪ বর্ষে পদার্পণ করা উপলক্ষ্যে ভালুকায় কেক কেটে উদযাপন করা হয়।এছাড়া আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৫(মার্চ) বুধবার বেলা ১১টায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠানের সভাপতিত্ব,বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় আলোচন সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন স্থনীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, আওয়ামী লীগ নেতা সাহাদাত ইসলাম চৌধুরী মিন্টু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, অ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, শের্ফাড গ্রুপের জিএম মোখলেসুর রহমান, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান ও বীর মুক্তিযোদ্ধা অশরাফ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা ১৪ বর্ষে পদার্পণের কেক কাটেন এবং পরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button