ময়মনসিংহ বিভাগ

ভালুকায় চুরি হওয়া গরু সহ চোর আটক 

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা থেকে চুরি হওয়া তিনটি গরু গাজীপুরের জয়দেবপুর থানার ধীরাশ্রম গ্রামের একটি বাড়ী থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এসময় ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সৈয়দ আলী নামের এক চোরকে আটক করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসে, জানান,গত ৩১ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের জুবাইয়ের আহম্মেদের ৭টি গরু চুরি হয় যার বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা।

এঘটনায় জুবায়ের ভালুকা মডেল থানায় অভিযোগ করলে, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় মাঠে নামে পুলিশ।

গতকাল রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার ধীরাশ্রম গ্রামের সৈয়দ আলীর বাড়ীর তৈরী মাটির একটি গর্ত থেকে গরু গুলো উদ্ধার করে,ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ, এস আই আল রাজি, এস আই নুর কাশেম।

এসময় চোর সৈয়দ আলীকে আটক করে সকালে আদালতে পাঠায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button